1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 2:27 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সাভারে ডাঃ সালাউদ্দিন দলীয় মনোনয়ন পাওয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Tuesday, November 4, 2025
  • 837

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ ইশা সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. মেহেদী হাসান মাসুম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মাদবর। এছাড়াও সাভার-আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, আমি মনে করি মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ঢাকা ১৯ আসনের জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এ মনোনয়ন শুধু ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের নয়, সাভার-আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর। দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাইয়ের ছিল অসামান্য অবদান। তিনি এ আসনে বিগত সময়ে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর করা সব মামলার মূল আসামি ছিলেন। হামলা, মামলা, নির্যাতনসহ সবকিছুর মধ্যেও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

এসময় খোরশেদ আলম ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হাত ধরে ঢাকা ১৯ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews