1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:37 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে র‍্যাবের অভিযানে ৪ লাখ টাকা জরিমানাসহ ভেজাল গুড়ের কারখানা সিলগালা

  • আপডেট টাইম : Monday, December 1, 2025
  • 706

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে রূপা এন্টারপ্রাইজ নামের একটি ভেজাল গুড় তৈরির অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ‌র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করাসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়িরভিটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন র‍্যাব ৪, সিপিসি ২ এর সদস্যরা। এসময় অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুল্লা ইউনিয়নের এই অবৈধ গুড় কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় চিনি, রং, আটা ও আঠাসহ কেমিক্যাল ব্যবহার করে আখের ও খেজুরের গুড় তৈরি করা হচ্ছিল। এখানে আসল গুড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতিতে রূপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা ও শংকর পাল পলাতক ছিলেন। তবে তাদের অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদনের দায়ে চার লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

এদিকে র‍্যাবের অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানায়, এ নিয়ে বেশ কয়েকবার জরিমানা গোনার পরও, শোধরানোর বালাই নেই রূপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা ও শংকর পালের। এদের সাভার নামাবাজার ও ধামরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভেজাল গুড় উৎপাদন কারখানাসহ বিক্রয় কেন্দ্র রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews