1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 3:00 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে সাভারে চিকিৎসককে অব্যাহতি

  • আপডেট টাইম : Saturday, December 20, 2025
  • 524

বাংলা ফটো নিউজ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে অব্যাহতি দেন।

নির্দেশনায় বলা হয়, আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে। আপনাকে কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার মৃত্যুর পরপরই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের ফেসবুক আইডি থেকে কমেন্টে ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করার একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই জেরে চিকিৎসক তাজিন আফরোজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও ডা. তাজিন আফরোজ তার ফেসবুক আইডি হ্যাকিংয়ের কবলে ছিল বলে দাবি করেন। এ নিয়ে পরে নিজের আইডিতে পোস্ট দিয়ে জানান, তার আইডি হ্যাক হয়েছিল, দাবি করা হয়েছিল টাকাও। আর ওসমান হাদিকে শহীদ উল্লেখ করে ছড়িয়ে পড়া মন্তব্যকে তিনি জঘন্য বলে অভিহিত করেন এবং দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews