1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 4:53 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, December 21, 2025
  • 453

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া থেকে ৫০৮ লিটার চোলাই মদসহ পেশাদার কারবারি সুখেন চাকমাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

সুখেন চাকমা (৩০) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার কালাঠেঙার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়ির বাজার বাগানবাড়ি এলাকায় এসআই মোঃ মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুখেন চাকমা স্বীকার করেছেন, সে একজন পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরেই চোলাই মদের কারবার করছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews