1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 9:58 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আশুলিয়ায় বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ ৩ কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, December 22, 2025
  • 492

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ এবং আরো ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ২টি গ্যাসের চুলা, ৫টি সিলভারের বড় পাতিল ও ৫০টি পলিথিন ব্যাগ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রাঙামাটি জেলার জোড়াছড়ি থানার ধামাইপাড়া এলাকার রুপেন চাকমার ছেলে করুণ বিকাশ চাকমা (২০), চাঁদপুর জেলার মতলব থানার বদুরপুর এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) ও ঢাকার জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার মৃত হাজী তোফাজ্জল হোসেনের ছেলে বাদল ভূঁইয়া (৬১)।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা উত্তর গাজিরচট এলাকায় গোপনে কারখানা স্থাপন করে অবৈধভাবে মদ উৎপাদন ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews