1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 2:59 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম : Monday, December 22, 2025
  • 374

বাংলা ফটো নিউজ : সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দাঁড়ালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে রবিবার রাত পৌনে ১২টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ১টি ধারালো ছুরি, ৩টি লোহার রড ও ১টি কাঠের লাঠিসহ তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার পুতাজিয়া এলাকার আনিস শেখের ছেলে রাজিব (৩০), গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার জালাল মিয়ার ছেলে পাভেল (২৮), মানিকগঞ্জ সদর থানার নারী খুলি এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৬) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews