1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 10:06 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, December 30, 2025
  • 414

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘শ্যুটার’ রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার।

এর আগে সোমবার রাতে রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু আহমেদ (৪২) আশুলিয়ার মীরের চানগাঁও এলাকার শহিদুল ইসলামরে ছেলে।

তিনি নিজেকে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে পরিচয় দিতেন। এর আগেও তিনি বিভিন্ন মামলায় কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেপ্তার রাজু আহমেদ আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যান। এরপর থেকে কখনও আওয়ামী লীগ নেতা, কখনও যুবলীগ নেতা আবার কখনও শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় আধিপত্ত্য বিস্তার করতেন। এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন মানুষের জমি দখল, সরকারী খাস পুকুর ভরাট করে বিক্রীসহ তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলাও রয়েছে। সংশ্লিষ্ট মামলায় রিমান্ড আবেদন করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews