1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের এসআই

  • আপডেট টাইম : Saturday, January 10, 2026
  • 158

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশুলিয়া থানায় উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং হামলায় জড়িত অভিযোগে সিহাব নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাংলাবাজার এলাকায় যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় সোহেলের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে এসআই মনিরুল মাথায় আঘাত লেগে আহত হন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মাথার দুটি স্থানে কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। এছাড়া আহত অন্য পুলিশ সদস্যের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সোহেল শিকদারের শ্যালক শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews