1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 1:48 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে ফের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, January 18, 2026
  • 542
বাংলা ফটো নিউজ : সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও উদ্ধার হলো আগুনে পোড়া দুটি লাশ। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন ছেলে শিশু হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোডের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, উদ্ধার করা লাশ দুটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে নিহত ওই যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে আবারও কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে এসব ঘটনায় এখনো পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews