1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 7:36 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে ছদ্মবেশে ৬ খুন, ভবঘুরে সম্রাট গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, January 19, 2026
  • 793
বাংলা ফটো নিউজ : সাভারে ছদ্মবেশে ৬ খুন করার অভিযোগে মশিউর রহমান খান ওরফে ‘সাইকো সম্রাট’ নামের এক ভবঘুরে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
তিনি জানান, সিসিটিভি ফুটেজই ধরা পড়েন ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক ভবঘুরে মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে বিভিন্ন সময়ে অজ্ঞাত পাঁচজন ও সাভার মডেল মসজিদের পাশে আসমা বেগমসহ মোট ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। পরে দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কি কারণে সে ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে থানা রোডের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি লাশ উদ্ধার করে। এঘটনায় পুলিশের সংগ্রহ করা কমিউনিটি সেন্টার ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজের একটি ক্লিপে দেখা যায় এক ব্যক্তি কাঁধে করে একটি লাশ নিয়ে যাচ্ছে ভবনটির পাশ দিয়ে। ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে সে সাভার থানার আশপাশ ও পৌর কমিটির সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন। পরে বিকেলে সাভার মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি গ্যাস লাইটার, একটি মাফলার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ (৪০) ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার মৃত সালামের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews