1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 1:48 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : Tuesday, January 20, 2026
  • 425
বাংলা ফটো নিউজ : সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে তিন সহস্রাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম প্রমুখ। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
কম্বল বিতরণের পূর্বে সমবেতদের সম্মুখে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায়-দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করছি।
প্রধান অতিথির বক্তব্যে মঈন উদ্দিন বিপ্লব বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews