1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 7:37 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : Thursday, January 22, 2026
  • 409
বাংলা ফটো নিউজ : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী। এসময় জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাট দখল কারীদের কঠোর হস্তে দমন করা হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews