1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 1:48 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে ডিবির পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Sunday, January 25, 2026
  • 435

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন, ঢাকা জেলার সাভার থানার মজিদপুরের ছোটবলিমেহের এলাকার আঃ গনির ছেলে মোঃ বিল্লাল (৩৫) ও ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লা বাড়ির মৃত হাজী সাইজুদ্দিন মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৪০)।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, সাভার থানাধীন মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পদ প্রত্যাশী ও সক্রিয় সদস্য মোঃ বিল্লালকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক কারবারি নাজমুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন পেশাদার মাদক কারবারি এবং অপরজন আওয়ামী লীগের পদ প্রত্যাশী ও সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী দুইটিসহ তিনটি মামলা রয়েছে। পরে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews