1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 31, 2026, 3:10 am
শিরোনামঃ
ধামরাইয়ে বিদেশি মদসহ পেশাদার কারবারি গ্রেপ্তার সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল সাভারে চোরের উৎপাত: পুলিশের ভূমিকায় প্রশ্ন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ঈদ সামনে রেখে সাভারে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৪ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় স্মৃতিসৌধে নতুন হুইপদের শ্রদ্ধা নিবেদন জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী

আমার জন্য একদিন কষ্ট করবেন, আর আমি করবো পাঁচ বছর : সালাউদ্দিন বাবু

  • আপডেট টাইম : Thursday, January 29, 2026
  • 297

বাংলা ফটো নিউজ : ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

তিনি বলেন, আপনারা আমার জন্য একদিন কষ্ট করবেন, আর আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো। এসময় তিনি ঢাকা ১৯ আসনের নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতা, সেবা এবং উন্নয়নের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সালাউদ্দিন বাবু।

এসময় তিনি নির্বাচিত হয়ে অপরিকল্পিত সাভারকে একটি সুন্দর ও বসবাসযোগ্য নগরীতে রূপান্তর করা কথা জানান। একই সঙ্গে সাভারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম জামায়াতে ইসলামীকে মুনাফেকি দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারবিরোধী রাজনীতির সঙ্গে কোনো আপস হতে পারে না। জনগণ এখন সচেতন, তারা ভণ্ডামি ও মুখোশের রাজনীতি প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, সাভারসহ সারা দেশে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন সময়ের প্রধান দাবি।

এসময় পথসভায় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পৃথক পথসভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews