1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 12:40 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’এর বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট টাইম : Sunday, February 1, 2026
  • 470

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাভার প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যানেল এস প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, গ্লোবাল টিভি’র প্রতিনিধি তোফাসানি, একুশে টিভি’র প্রতিনিধি সাহেদ জুয়েল, জিটিভি’র প্রতিনিধি আজিম উদ্দিন, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলম ও কোষাধ্যক্ষ তৌকির আহমেদ প্রমুখ। এসময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস’র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews