1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 31, 2026, 3:15 am
শিরোনামঃ
ধামরাইয়ে বিদেশি মদসহ পেশাদার কারবারি গ্রেপ্তার সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল সাভারে চোরের উৎপাত: পুলিশের ভূমিকায় প্রশ্ন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ঈদ সামনে রেখে সাভারে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৪ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় স্মৃতিসৌধে নতুন হুইপদের শ্রদ্ধা নিবেদন জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী

সাভারে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : Monday, February 2, 2026
  • 219
বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ফিরোজ (৩৮) ও সুজন (৪০)।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে গাঁজা, দেশি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে আটকৃকদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তীতে উদ্ধারকৃত সকল আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews