1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 12:07 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : Tuesday, February 3, 2026
  • 490

বাংলা ফটো নিউজ : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি মক (নমুনা) ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধা ও সংশয় ছড়ানোর চেষ্টা করছে, তারা সংখ্যায় খুবই অল্প। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। সাহস থাকলে দেশে এসে কথা বলুক।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন যখন দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবে তখন এসব অপপ্রচারকারীদের মুখে কালি পড়বে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews