1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 12:41 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সের ম্যানহোলে সরকারি ওষুধ, তদন্তে কমিটি গঠন

  • আপডেট টাইম : Tuesday, February 3, 2026
  • 445

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ম্যানহোলে প্রচুর পরিমাণ সরকারি ওষুধের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান।

এর আগে, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ম্যানহোলে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের সন্ধান পাওয়া যায়। তবে ওষুধ ফেলার আগে না পরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা জানা যায়নি। এসব বিষয় হাসপাতালের কেউ কথা বলতে রাজি হয়নি।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ দরিদ্র মানুষ সরকারি ওষুধ পান না। ব্যবস্থাপত্রে চিকিৎসকের লেখা ওষুধ বাজার থেকে কিনে নিতে বলা হয়।

এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ম্যানহোলে ওষুধের সন্ধান পাওয়ার পর থেকে আমি নিজেও বিব্রত। এ ওষুধ ম্যানহোলে থাকার কথা না। যদি মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তাহলে এগুলো একটা সিস্টেমের মাধ্যমে ফেলতে হয়। আর ওষুধের দায়িত্বে থাকে স্টোর কিপার।

তবে কারা কীভাবে ওষুধগুলো এখানে ফেলেছে, তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি। তবে কমিটির সদস্যদের নাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করবেন না বলে জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews