বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল ও তার দুই সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদার।
এর আগে, আজ ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল (৪৬), স্বপন (৪৪) ও ফায়জুল (৪৭)।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদার জানান, ককটেল সদৃশ বস্তু ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। আজ দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply