1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:21 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

চবি’র শাটল ট্রেন অবরোধ, ক্লাস বর্জন

  • আপডেট টাইম : Wednesday, April 11, 2018
  • 349

বাংলা ফটো নিউজ : কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে কোটা সংস্কারের স্লোগান দিচ্ছেন।

আজ বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার শাটল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাধা দেন অান্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় থেকে শাটলটি ফিরে না অাসায় নগরী থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে পারছে না।

ষোলশহর রেল স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘সাড়ে আটটার শাটল ট্রেন যাওয়ার পর সেটি অার ফিরে অাসেনি। অান্দোলনকারীরা অাটকে দিয়েছে। তাই পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারছে না।’

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অান্দেলন করছেন।

বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. অারজু বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অামরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অান্দোলন চলতে থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews