1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:20 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক সরকার

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 356

বাংলা পটো নিউজ : মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয়দানে সাহসী ভূমিকা রাখার জন্য তুরস্ক সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পরিবেশ ও নগরায়ন বিষয়ক ডেপুটি মিনিস্টার মেহমেত সিলান।

বাংলাদেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসন উন্নয়নে কাজ করতে তুরস্ক সরকারের আগ্রহের কথাও জানান মেহমেত সিলান। গত সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সফরত বাংলাদেশের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে দেশটির পরিবেশ ও নগরায়ন বিষয়ক ডেপুটি মিনিস্টার এসব কথা বলেন।

বৈঠককালে ডেপুটি মিনিস্টার তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের ভূমি জরিপ, মানচিত্র প্রণয়ন, নগর পরিকল্পনা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন উন্নয়ন, বর্জ ব্যবস্থাপনা ও বর্জ্যপানি পরিশোধনে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বৈঠককালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা উন্নয়নে দু’দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক প্রস্তুতের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানালে দেশটির ডেপুটি মিনিস্টার এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews