1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

দলমত নির্বিশেষে জাতি গঠনে এগিয়ে আসুন : রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : Wednesday, April 25, 2018
  • 341

বাংলা ফটো নিইজ : টানা দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশের সর্বোচ্চ পদে শপথ গ্রহণের একদিন পর বুধবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি তার মন্তব্যে উল্লেখ করেন, ‘আসুন, আমরা দলমত নির্বিশেষে সকলে নিজ নিজ অবস্তান থেকে দেশ গঠনে অবদান রাখি।’

রাষ্ট্রপতি হামিদ বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি দেশকে ‘সোনার বাংলায়’ পরিণত করতে চেয়েছিলেন। পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি লিখেছেন, ‘একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি যথার্থ শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি।’

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা পুনরায় স্মরণ করেন। রাষ্ট্রপতি হামিদ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে যারা স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন তাঁদেরকেও স্মরণ করেন।

অভিজ্ঞ রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান আবদুল হামিদ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। নির্বাচন কমিশন কর্তৃক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার ৭৭ দিন পর তিনি দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

আবদুল হামিদ ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে সাত বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। রাষ্ট্রপতি আইন ১৯৯১ এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নূরুল হুদা গত ৭ ফেব্রুয়ারি অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।

জাতীয় সংসদের সাবেক স্পিকার হামিদ ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ওই সময় পর্যন্ত ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews