1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

খুলনায় আওয়ামী লীগ প্রার্থী জয়ের দ্বারপ্রান্তে

  • আপডেট টাইম : Wednesday, May 16, 2018
  • 370

বাংলা ফটো নিউজ : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে স্থানীয়ভাবে ২৮৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থী জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। তবে নির্বাচন কমিশন সূত্রে নয়, এই ফলাফল স্থানীয় সূত্রে পাওয়া। নির্বাচন কমিশন সূত্রে ফলাফল পেতে আরো কিছুক্ষণ সময় লাগবে।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। অন্যদিকে তার চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

সন্ধ্যার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে। দলীয় নেতা কর্মীরা নিজেরাই ফলাফল যোগ বিয়োগ করে সম্ভাব্য মেয়র খুজঁতে চেষ্টা করেন। সন্ধ্যার পরই জয়ের আভাস পেতে থাকেন আওয়ামী লীগ প্রার্থী। তার সমর্থকরা বিজয় মিছিল করে নগরীর বিভিন্ন স্থানে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা নগরীতে তালুকদার আব্দুল খালেকের সমর্থকরা বিজয়ের উল্লাস করছেন বলে জানা গেছে।

অন্যদিকে নির্বাচন কমিশন থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০ কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৮৪১ ভোট। আর বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮ হাজার ৩৪৬ ভোট। ৫০ কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews