1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 5:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ট্রেনের টিকিট কাটতে কমলাপুরের যুদ্ধ

  • আপডেট টাইম : Saturday, June 2, 2018
  • 412

বাংলা ফটো নিউজ : ঈদের সময় যত কাছাকাছি আসছে, নাড়ির টানে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা তত বাড়ছে। এর সঙ্গে বাড়ছে টিকিটকে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করতে দেখা গেছে মানুষকে।

আজ দেওয়া হচ্ছে ১১ জুনের টিকিট। ২৬টি কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি আরও দূর পর্যন্ত চলে গেছে। ১১ জুনের টিকিট পেতে মধ্যরাত থেকে কাউন্টারগুলোতে জড়ো হয়েছে মানুষ। ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক ইয়াসিন ফারুক বলেন, ‘ভাই ঝামেলায় আছি। আজ অনেক বেশি ভিড়। এত লোক।’

১১ জুনের টিকিটের জন্য এত বেশি ভিড়ের কারণ জানাতে গিয়ে অনেকে বলেন, এবার ঈদে ছুটি বেশ কম। শনিবার ও রোববার ঈদের ছুটির মধ্যে চলে গেছে। ৩০ রোজা হলে রোববার ঈদ। তাহলে একদিন ছুটি হয়তো বাড়তে পারে। তবে সেই ঝুঁকি নিতে চান না টিকিটপ্রত্যাশীরা। এ জন্য ২৭ রমজান শবে কদরের ছুটিকে কাজে লাগাতে চান ঘরমুখী মানুষেরা।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। কাল রোববার ৩ জুন ১২ জুনের টিকিটের জন্য ভিড় আরও বেশি হবে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। এ ছাড়া ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে ছাড়া হবে।

রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে। এই টিকিট ফেরত নেওয়া হবে না।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। কাউন্টারে ভ্যাপসা গরম থাকায় নারীদের দুর্ভোগ বেড়েছে।

মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে, আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

১১ জুন থেকে আন্তনগর ট্রেনগুলো সাপ্তাহিক ছুটিতেও চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews