1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:42 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও দীর্ঘ লাইন

  • আপডেট টাইম : Wednesday, June 6, 2018
  • 341

বাংলা ফটো নিউজ : আজ বুধবার দেওয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে ১৫ জুনের জন্য টিকিট। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। আর ফিরতি টিকিট বিক্রি হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। কাঙ্ক্ষিত এই টিকিট হাতে পাওয়ার আশায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আগের দিন মঙ্গলবার বিকেল থেকে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শত শত মানুষ।

ভোর ৩টার পর থেকে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীর সংখ্যা। অন্য দিনের তুলনায় বেড়েছে নারীদের আগমন। সকাল হতে না হতেই কমলাপুর স্টেশনের বাইরে চলে যায় টিকিটের লাইন। ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে টিকিট কালোবাজারে যাতে বিক্রি না হয় এজন্য সতর্ক অবস্থায় আছে আইন-শৃংখলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্যরা।

ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের গত শুক্রবার দেওয়া হয় ১০ জুনের টিকিট। শনিবার দেওয়া হয় ১১ জুনের টিকিট। এরপর ৩ জুন দেওয়া হয় ১২ জুনের, ৪ জুন দেওয়া হয় ১৩ জুনের, ৫ জুন দেওয়া হয় ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হচ্ছে ১৫ জুনের অগ্রিম ট্রেনের টিকিট।

অপরদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিচ, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের অগ্রিম ফিরতি ট্রেনার টিকিট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews