1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:37 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

একই রসে চার মাস ধরে মিষ্টি তৈরি

  • আপডেট টাইম : Saturday, June 9, 2018
  • 346

বাংলা ফটো নিউজ : পাবনা থেকে ছানা এনে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হতো ঠিকই, কিন্তু বিক্রির জন্য নিজস্ব কোন আউটলেট নেই। তবে বিক্রমপুর, ভাগ্যকূল, মুসলিম সুইটসসহ নাম করা ৮টি প্রতিষ্ঠানে মিষ্টি সরবরাহ করছিলো মিরপুরের ওই কারখানাটি।

আর সেই কারখানাতে চার মাস ধরে একই রস ব্যবহার করে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে সাড়ে তিন লাখ টাকা জরিমানাসহ কারখানাটি গিলগালা করা হয়।

শুক্রবার (০৮ জুন) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার ওই কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম জানান, মিষ্টির কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের পাশাপাশি ৪ মাস ধরে একই রসে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ সময় ১১ মণ নষ্ট মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। এ অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

একই অভিযানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ওই এলাকার চার মাংস বিক্রেতাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews