1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:44 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

  • আপডেট টাইম : Tuesday, June 12, 2018
  • 341

বাংলা ফটো নিউজি : রাঙামাটির নানিয়ারচর উপজেলার তিন স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিন জনসহ ১১ জন নিহত হয়েছেন। এতে মাটি চাপা পড়েছেন বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এনডিসি তাপস শীল।

তিনি জানান, নানিয়ারচর উপজেলার শিকলপাড়া, বড়পুল এবং হাতিমারা গ্রামে পৃথক সময়ে পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও মেলেনি। পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। রাঙামাটির কুতুকছড়ি এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় ধসে উপজেলার ইসলামপুরে ৪৫টি, বগাছড়িতে ৪২টি এবং বুড়িঘাটে একটি বসত ঘর মাটি চাপা পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। বর্তমানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজে অংশ নিতে আমাদেরও দু’টি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews