1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

যশোরে দুর্বৃত্তদের বোমা হামলায় যুবলীগ নেতা নিহত

  • আপডেট টাইম : Saturday, June 23, 2018
  • 344

বাংলা ফটো নিউজ : যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত হয়েছেন। বোমা হামলায় আরও এক যুবলীগকর্মী আহত হয়েছেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় চত্বর) তার ওপর বোমা হামলার ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম আরাফাত রহমান লিটন (৩২)। আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে। শুক্রবার রাতে বোমা হামলার পর আজ শনিবার ভোরে তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে। আহত যুবলীগকর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এ বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটন ও মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews