1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:23 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পাথরঘাটায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

  • আপডেট টাইম : Sunday, June 24, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হয়েছেন। আজ রোববার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সোহরাব হোসেন, শাহদাত মিয়া, লিটন মিয়া, শামছুর রহমান, শহিদুল ইসলাম, জয়নাল মিয়া, আয়নাল হক, ছগির মিয়া, সাব্বির মিয়া, বাদল মিয়া, আব্দুল খালেক, ইব্রাহীম মিয়া, ওবায়দুল হক, মামুন মিয়া, আব্দুল জলিল মিয়া, আব্দুল কাইউম মিয়া, আব্দুল খলিল ও মুছা।

স্থানীয়রা জানান, দক্ষিণ কাঠালতলী গ্রামের আব্দুল খালেক ও সোহরাবের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এ বিরোধের জেরে রোববার সকালে আব্দুল খালেক লোকজন নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত ১৮ জন আহত হন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, আহত ১৮ জনের মধ্যে ছয়জনের মাথায় গুরুতর জখম থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম মজুমদার
জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews