1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ভালো কাজের জন্য ২৯ পুলিশ সদস্য পুরস্কৃত

  • আপডেট টাইম : Sunday, July 1, 2018
  • 336

বাংলা ফটো নিউজ : ভালো কাজের জন্য ঢাকা রেঞ্জের ২৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা রেঞ্জ অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তোলে দেন রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টিলিজেন্স) মোঃ আসাদুজ্জামান, এবং রেঞ্জের ১৩টি জেলার পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। পর্যালোচনা করে দেখা যায়, গত মে মাসে ঢাকা রেঞ্জে ৪২৫২টি মামলা রুজু হয়েছে। যা এপ্রিল/১৮ মাসের তুলনায় ৪৪৮টি ও মে/১৭ মাসের তুলনায় ৫৫৬টি মামলা বেশি। মাদকদ্রব্য উদ্ধার খাতে ২৭৫০টি মামলা রুজু হয়েছে, যা এপ্রিল/১৮ মাসের তুলনায় ৬১৭টি ও মে/১৭ মাসের তুলনায় ৮৭৮টি মামলা বেশি। তাছাড়া অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ২৫টি মামলা রুজু হয়েছে, যা এপ্রিল/১৮ মাসের তুলনায় ২টি ও মে/১৭ মাসের তুলনায় ১টি মামলা কম। দস্যূতা, খুন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, অপহরণ ও পুলিশ আক্রান্ত মামলা হ্রাস এবং ডাকাতি মামলা বৃদ্ধি পেয়েছে। ডাকাতি মামলা বৃদ্ধি পেলেও অধিকাংশ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। মে/২০১৮ মাসে পূর্বের মাসের তুলনায় ১৫৯টি গ্রেপ্তারী পরোয়ানা নিষ্পত্তি কম হয়েছে।

সভায় ঢাকা রেঞ্জের অফিসার ও ফোর্সদের মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ২৯ জন অফিসার বা ফোর্সকে পুরস্কৃত করা হয়। মে/২০১৮ মাসে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং মাদারীপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেওয়া হয়।

ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। মাদক বিপণনে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। এবং জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর দিতে হবে। বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃংখলা বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন ডিআইজি। গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার এসপিদের ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews