1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

হামলাকারীদের বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : Tuesday, July 3, 2018
  • 328

বাংলা ফটো নিউজ : কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গত শনিবার ও সোমবার ছাত্রলীগের নৃশংস হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’দের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা প্রশাসনের প্রতি এ দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের উচিত তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। প্রক্টর সার বলেছেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেবে। অথচ এদিকে গতকালকে হামলায় অনেকেই গুরুত্বর আহত হয়েছেন। কাউকে গুম করা হয়েছে। কারা অভিযোগ করবে। এগুলো প্রশাসন দেখে না?

মানববন্ধনে শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই’, ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও ফেন্টুর ব্যবহান করেন।

পরে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন শেষ করে শিক্ষার্থীরা দুপুর পৌনে ১টার দিকে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর রুমের সামনে অবস্থান নেন। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকার পর রুম থেকে বের হয়ে আসেন তিনি।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, গত ২৩ জানুয়ারি ছাত্রদের হামলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুঁজে চিহ্নিত করেন বিশ্ববিদ্যালয়ে কারা হুমকিস্বরূপ, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

পরে তিনি চলে গেলে ‘শিক্ষার্থীদের উপর হামলার কথা না জানা প্রক্টর চাই না, চাই না’ এমন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে গতকাল সোমবার কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন এই কমিটির অন্য সদস্যরা হলেন- লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব। কমিটি প্রয়োজনে যে কোন বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews