1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ত্রিশালে মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 334

বাংলা ফটো নিউজ : ময়মনসিংহের ত্রিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে মাছের খামার থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টার প্রতিদিনের ন্যায় তার বাড়ির পাশেই মাছের খামারে রাত যাপনের জন্য বাড়ি থেকে বের হন। আজ বুধবার ফজরের নামাজ পড়তে মসজিদে না আসায় মুসল্লিরা তার খামারের ঘরে গিয়ে খোঁজ করেন। সেখানে না পেয়ে তার বাড়িতে খোঁজ নেয়া হয়।

পরবর্তীতে তার পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে ভোর ছয়টার দিকে খামারের পানিতে মতিন মাষ্টারের গলাকাটা লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত আব্দুল মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদরাসার সহকারী শিক্ষক।

নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, আমার বাবার হত্যাকাণ্ডটি রহস্যজনক।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ জাকিউর রহমান জানান, আমি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews