1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারসহ ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি

  • আপডেট টাইম : Thursday, July 5, 2018
  • 797

বাংলা ফটো নিউজ : নিবন্ধন অধিদপ্তরের ১৮ জন সাব-রেজিস্ট্রারের বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৫ জুলাই) এক আদেশে বদলির প্রস্তাব অনুমোদন করে সাব-রেজিস্ট্রারদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে।

বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রফিকুল আলমকে মেহেরপুর সদর থেকে সাতক্ষীরা সদর, মো. লুৎফর রহমান মোল্লাকে সাতক্ষীরা সদর থেকে মাগুরা সদর; শরীফ তোরাফ হোসেনকে সিরাজগঞ্জ সদর হতে চট্টগ্রামের পটিয়া; মো. আলতাফ হোসেনকে নড়াইল সদর থেকে শেরপুর সদর; মো. আবু তালেব সরকারকে রাজশাহী সদর থেকে ঢাকার সাভার; মো. আব্দুল বাছেদ তালুকদারকে চট্টগ্রাম সদর রেকর্ডরুম থেকে ময়মনসিংহের মুক্তগাছা; নুর নেওয়াজ খানকে শেরপুর সদর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার; নিরোদ বর্মন বিশ্বাসকে চট্টগ্রামের পটিয়া থেকে কুমিল্লার বরুড়া; মো. সিরাজুল করিমকে ঢাকা সদর রেকর্ডরুম থেকে চট্টগ্রামের গাছবাড়িয়া; সুমন ঘোষকে চট্টগ্রামের গাছবাড়িয়া হতে ফেনীর মতিগঞ্জ পাঠানো হয়েছে।

মো. আনিছুর রহমানকে কুমিল্লার মুরাদনগর থেকে চট্টগ্রামের সদর রেকর্ডরুম; মো. নুরুল আমিনকে বাগেরহাট সদর থেকে হবিগঞ্জ সদর; আলী আকবরকে মাগুরা সদর থেকে বাগেরহাট সদর; মিনতী দাসকে কুমিল্লার বরুড়া থেকে নোয়াখালী সদর; মহসীন আলমকে কুমিল্লা সদর দক্ষিণ থেকে ঢাকা সদর রেকর্ডরুম; মো. সোহরাব হোসেন সরকারকে ঢাকার সাভার থেকে কুমিল্লা সদর দক্ষিণ; মো. জহুরুল ইসলামকে দিনাজপুর সদর থেকে দিনাজপুরের বীরগঞ্জ এবং মো. ওমর ফারুককে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে ময়মনসিংহের তারাকান্দায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews