1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:12 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

‘এক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়’

  • আপডেট টাইম : Monday, July 16, 2018
  • 772

বাংলা ফটো নিউজ : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি চাই না। যারা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি করে উন্নয়ন বন্ধ করতে চায় তারা আমাদের বন্ধু নয়।আজ সোমবার সন্ধ্যায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনীতিতে কারো বিরুদ্ধে আলোচনা-সমালোচনা হতে পারে। কিন্তু গাছ কাটা, রাস্তা কেটে মানুষের চলাচল বন্ধ করা, বাসে আগুণ দিয়ে মানুষ হত্যা কোনো ধরণের রাজনীতি? দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে এমন রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি।

ওই বৃক্ষ মেলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথায় তিনি বলেন, উত্তর বঙ্গের মানুষ এক সময়ে গাছ লাগানোর প্রয়োজনীয়তা হারে হারে টের পেয়েছেন। এ অঞ্চলে অনেক খড়া হতো, মানুষ তাকিয়ে থাকতেন বৃষ্টির জন্য। খড়ার মূল কারণ গাছ কাটা, যে হারে গাছ কাটা হতো সেহারে গাছ লাগানো হতো না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলসহ গোটা দেশ সবুজ হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সহযোগিতায় মানুষের বাড়িতে গাছের চারা লাগানো হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত আছে। প্রধানমন্ত্রী এখন মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্বরণে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন। ওই কর্মসূচিতে নীলফামারী জেলায় ৫০ হাজার গাছ লাগানো হবে। তাঁর নেতৃত্বে দেশের অনেক সাফল্য এবং অর্জণ আছে। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের যে উন্নয়ন হয় এটি তারই প্রমাণ।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এ সময় অন্যানের মধ্যে বক্তৃতা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কাশেম আযাদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, রংপুর বিভাগের সামাজিক বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews