1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

অস্তিত্ব রক্ষার জন্যই নির্বাচনে অংশ নেবে বিএনপি

  • আপডেট টাইম : Tuesday, July 17, 2018
  • 306

বাংলা ফটো নিউজ : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ আয়োজিত এলাকার বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

খাদ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে একটা সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি। এছাড়া নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করবে বলেও আমরা আশা করি। এবার গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমরা চাই সবার অংশগ্রহণে একটি নির্বাচন।

এ সময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত খতিব ও ইমামদের উদ্দেশে মন্ত্রী বলেন, একটা সমাজকে সুন্দর করার জন্য, একটা সমাজে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েমের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন খতিব সাহেবরা।

কামরাঙ্গীচরসহ দেশের বিভিন্ন মসজিদে লাইব্রেরী স্থাপন, ইমামদের সম্মান বৃদ্ধিসহ নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, একটি সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নতি হয় না।

কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মাদবর, স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, স্থানীয় নেতাকর্মী ও অনুদান পাওয়া মসজিদের খতিব ও ইমামরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews