1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:37 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শুক্রবার থেকে তাপমাত্রা কমবে, রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 309

বাংলা ফটো নিউজ : বৈশাখ-জ্যৈষ্ঠ ছিল বৃষ্টিমুখর, সূর্য ছিল মেঘের আড়ালে। আর শ্রাবণে এসে সূর্যের তেজে টেকা হলো দায়। কয়েক দিনের কাঠফাটা রোদ প্রকৃতিতে অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে সারা দেশে এখন বইছে দাবদাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তবে অস্বস্তি ঘুচবে না। শনিবারের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এর মাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, সিলেটে ৩৮ দশমিক ৩, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৭ দশমিক ২, খুলনায় ৩৬ দশমিক ৫, বরিশাল ৩৬ এবং চট্টগ্রামে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষাকালে টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে ওপরের দিকে (স্থলভাগে) বৃষ্টি হচ্ছে না। টানা কয়েক দিন বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা বেড়েছে।

বজলুর রশিদ আরও জানান, এখন দেশের প্রায় সব এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার দাবদাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরছে এবং মানুষের অস্বস্তি লাগছে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমবে। রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews