1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:41 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভার কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : সাভার বিশ্ববিদ্যালয় কলেজ এর বার্ষিক মিলাদ ও এইচএসসি পরীক্ষার্থীদের  জন্য দোয়া আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সাভার বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ ইলিয়াস খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ দিল আফরোজা শামীম।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. এনামুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশ এখন উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। এই উন্নত দেশে নাগরিক হবে তোমরা। উন্নত নাগরিক হিসেবে সফল হতে হলে এখন থেকেই ভাল ফলাফল এর জন্য পরিকল্পনা মাফিক পড়ালেখা তথা সকল কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাভার কলেজ-গভর্ণি বডি’র দাতা সদস্য মোঃ ফিরোজ কবীর ও সাভার কলেজ-গভর্ণি বডি’র সদস্য মোঃ আশরাফ হোসেন চ্যেধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষকসহ শিক্ষার্থীরা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews