1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সিলেটে বিএনপি প্রার্থী

  • আপডেট টাইম : Monday, July 30, 2018
  • 313

বাংলা ফটো নিউজ : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩২টি (দুটি স্থগিত) কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এসব কেন্দ্রের ফলাফলে ৭৭ হাজার ৫৩৭ ভোট পেয়ে এগিয়ে গেলেন ধানের শীষ প্রতীকে বিএনপির আরিফুল হক চৌধুরী। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭৬ হাজার ১৮৬ ভোট।

নাগরিক ফোরামের প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

সোমবার (৩০ জুলাই) বিকেল চারটা থেকে ভোট গণনা শুরুর পর এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সকালে আওয়ামী লীগের প্রার্থী কামরান সুষ্ঠু ভোটের দাবি করে জয় পাওয়ার প্রত্যাশা করেছিলেন।

বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এমনকি কেন্দ্র দখল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ১৩০ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে।

কিন্তু সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।’

সর্বশেষ রাত ১০টা পর্যন্ত ১১৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন ধানের শীষের প্রার্থী আরিফুল হক।

সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews