1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:20 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শিক্ষার্থীরা ঘরে ফেরায় গোটা জাতি স্বস্তি পাচ্ছে: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : Tuesday, August 7, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলনে ইতি টেনে ঘরে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করায় গোটা জাতি স্বস্তি পাচ্ছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে তাদের অভিভাবক, শিক্ষক ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যে শিক্ষার্থীরা রাজপথ থেকে ঘরে ফিরে গেছে।

আজ মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জীবনযাত্রা এখন স্বাভাবিক। দুর্ভোগের সমাধান হতে চলেছে। সম্পূর্ণ না হলেও পরিবহন সংকট অনেকটা কেটেছে। দূরপাল্লার পরিবহন স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

তিনি বলেন, তাদের যে ৯ দফা দাবি সেগুলো শেখ হাসিনার সরকার মেনে নিয়েছে। বেশ কিছু দাবি বাস্তবায়ন করা হয়েছে। সড়ক পরিবহন আইন ক্যাবিনেটের পর পার্লামেন্টে পাঠানো হয়েছে। এ দাবিটি পূরণ হলে শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন করা হবে।

কাদের এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারো সক্রিয় হচ্ছে। তারা যদি ভেবে থাকে সরকার এ বিষয়ে কিছু জানে না কিংবা খোঁজখবর রাখছে না- এটা নেহায়েত ভুল হবে। শিক্ষার্থীদের আন্দোলনে নেমে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন তাদের সঙ্গে কিভাবে আমরা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews