1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:41 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নিপীড়নের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলেন

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : যশোরের কেশবপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতন, মামলা দিয়ে হয়রানি ও সন্ত্রাসী লালন-পালনের অভিযোগ উঠেছে গামছা বাহিনীর বিরুদ্ধে।

এ ব্যপারে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে লিখিত বক্তব্য পড়েন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচএম আমির হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা, নির্যাতন, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সংগঠনকে সবরকম উপায়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এসবের জন্য দায়ী সন্ত্রাসী লালন পালনকারী এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।’

সংবাদ সম্মেলনে নির্যাতিত নেতা-কর্মীদের তালিকা তুলে ধরে বলা হয়, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের নিচে থাকা উপজেলা কৃষকলীগের অফিস স্থানীয় কুখ্যাত ‘হাতুড়ি বাহিনী’ ও ‘গামছা বাহিনী’ দিয়ে দখল করে নেওয়া হয়েছে। পরে প্রতিমন্ত্রী ছাত্রলীগের নামে ওই অফিস উদ্বোধন করেন এবং সেখানে হাতুড়ি ও গামছা বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ কওে দেন। এরপরই কেশবপুর আওয়ামী লীগের ১২টি ইউনিটের ত্যাগী নেতা-কর্মীদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন শুরু হয়।

গত ৩ নভেম্বর তারা যশোর জেলা ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আলমগীরকে বেধড়ক মারপিট করে। ১৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর করে হাতুড়ি বাহিনী। সদস্য সংগ্রহ অভিযান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য গত ১০ ফেব্রুয়ারি কেশবপুর আওয়ামী লীগের ১২টি ইউনিটের সমন্বয়ে প্রস্তুতি সভা করতে গেলে হাতুড়ি বাহিনী ও গামছা বাহিনী সে সভা পণ্ড করে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালন এবং স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভায় হাতুড়ি বাহিনী হামলা চালায়।

এসময় আহত হন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অনেকে।

অভিযোগ করা হয়, ১৬ ডিসেম্বর বিজয়স্তম্বে ফুল দিতে যাওয়ার সময় স্থানীয় ত্রিমোহিনী মোড়ে আওয়ামী লীগ নেতা সোহরাবকে বেধড়ক মারপিট করা হয়। একইদিন উপজেলা ডাক বাংলোর মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএসের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমানকে মারধর করা হয়। গত ২৩ মার্চ আওয়ামী লীগ অফিসের সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। পরে এই বোমা বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

মামলা করে হাতুড়ি বাহিনীর প্রধান খন্দকার আব্দুল আজিজ, যার নামে কেশবপুর থানায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। নেতারা বলেন, দলীয় নেতা-কর্মীদের ওপর এসব অত্যাচার-নির্যাতনের বিষয় বিভিন্ন সময়ে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রকে অবহিত করা হয়েছে। এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে বিষয়টি গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews