1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:40 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চার বছরের শিশুকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জের ধরে সাধনা (৪ ) নামে এক শিশুকে পাঁচন দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুঘুদহ মাঠে। নিহত সাধনা ঘুঘুদহ গ্রামের রতন ফকিরের মেয়ে।

থানা ও স্থানীয়ূ সুত্রে জানা যায়, উপজেলার ঘুঘুদহ গ্রামের ঈমান আলী গংদের সাথে একই গ্রামের রতন ফকিরদের দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিস হয় । বিরোধকৃত জমিতে রতন ফকির এ বছর পিয়াজ লাগায়। মঙ্গলবার ওই জমিতে পিয়াজ তুলতে রতন ফকির ও স্ত্রী মালেকা শিশু মেয়ে সাধনাকে কোলে করে মাঠে নিয়ে যায়। কিছু পিয়াজ তুলে বাড়িতেও নিয়ে আসে । পূনরায় যখন জমিতে পিয়াজ তুলতে যায় তখন প্রতিপক্ষ ইমান আলীর ছেলেরা রতন ও তার স্ত্রী’র উপর হামলা চালায়। এ সময় রতন দৌড়ে পালিয়ে গেলেও প্রতিপক্ষরা উপর্যুপরি মালেকাকে আঘাত করে। এক পর্যায়ে মালেকার কোলে থাকা মেয়ে সাধনার মাথায় পিয়াজ তোলা পাঁচনের কোপ লাগে। এ তে ঘটনাস্থলেই সাধনা মারা যায়।

অফিসার ইনর্চাজ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, আসামী গ্রেফতারের চেস্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews