1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:40 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ধামরাইয়ের এমপি মালেককে সংবর্ধনা

  • আপডেট টাইম : Wednesday, March 28, 2018
  • 390

বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : আজ বুধবার (২৮ মার্চ) বিকেলে স্থানীয় এমপি ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকে সংবর্ধনা দিয়েছে ধামরাইয়ের কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ। এ অনুষ্ঠানে ফুলের নৌকা উপহার দিয়ে এমপি মালেককেও শুভেচ্ছা জানানো হয়।

এ সংবর্ধনা উপলক্ষে নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পি মমতাজ বেগম এমপি।

মুক্তিযোদ্ধা আহামদ আল জামান এর সভাপতিত্বে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পদক লায়ন মিনা মালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews