1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 1:44 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

এখন ০১৩… নম্বরেও গ্রামীণফোন

  • আপডেট টাইম : Tuesday, October 16, 2018
  • 428

বাংলা ফটো নিউজ : ‘০১৭’-র পাশাপাশি ‘০১৩’ সিরিজও চালু করল গ্রামীণফোন। গতকাল রবিবার ০১৩ সিরিজের একটি নম্বর দিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফোন দিয়ে সিরিজটি উদ্বোধন করা হয়। মন্ত্রীকে ফোন করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।

টেলিফোনে মন্ত্রী মোস্তাফা জব্বার গ্রামীণফোন কর্তৃপক্ষকে বলেন, ‘যে সাহসের সঙ্গে আপনারা সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুলসংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।’ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান প্রধান অতিথি। তিনি আশা করেন, প্রতিষ্ঠানটি তাদের ‘সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে।’

রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় উদ্বোধনী অনষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

০১৭ সিরিজের ১০ কোটি নম্বরের বেশির ভাগই বিক্রি হয়ে যাওয়ায় নতুন সিরিজ দেওয়ার জন্য গ্রামীণফোন ২০১৫ সালের শুরুতে বিটিআরসির কাছে আবেদন করে। সে হিসেবে তাদের ০১৩ সিরিজ দিয়ে দুই কোটি নম্বর বরাদ্দের অনুমতি দেওয়া হয়েছে। বিটিআরসির হাতে এখনো রয়েছে ১০ ও ০১০, ০১২ ও ০১৪ সিরিজ। এর আগে ০১১ সিটিসেল, ০১৫ টেলিটক, ০১৬ এয়ারটেল, ০১৭ গ্রামীণফোন, ০১৮ রবি ও ০১৯ সিরিজ বাংলালিংককে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল অত্যন্ত কম সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান। তিনি আশা ব্যক্ত করেন, প্রতিষ্ঠানটি তাদের সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সব সিম বিক্রয় কেন্দ্রে একই মূল্যে।

১৯৯৭ সালের ২৬ মার্চ গ্রামীণফোন যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যাত্রার সূচনা করেন ঢাকার অদূরের একটি গ্রামে লাইলি বেগমকে কল করার মাধ্যমে। বর্তমানে দেশে সাত কোটি ১০ লাখ গ্রাহককে সেবা দিয়ে গ্রামীণফোন বিশ্বের সর্ববৃহৎ ২০টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews