1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 1:44 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আয়কর মেলা আগামীকাল থেকে শুরু

  • আপডেট টাইম : Monday, November 12, 2018
  • 409

বাংলা ফটো নিউজ : করদাতাদের সংখ্যা বাড়ানো এবং তাঁদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকাসহ সব বিভাগীয় সদরে নবমবারের মতো শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা’।

বিভাগীয় সদরগুলোতে মেলা হবে সাত দিন। সেইসঙ্গে ৫৬ জেলায় চার দিন, ৩২ উপজেলায় দুদিন ও ৭০ উপজেলায় একদিন করে মেলার আয়োজন করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

ব্যক্তি খাতের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।

রাজধানী ঢাকায় মেলা হবে অফিসার্স ক্লাবে। দুই বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।

এনবিআর জানায়, মেট্রোরেলের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট এড়াতে মেলা আগারগাঁও থেকে সরিয়ে অফিসার্স ক্লাবে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ নভেম্বর) জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘদিন ধরে করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ করবে এনবিআর। সেইসঙ্গে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ৭৬ ব্যক্তি, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি ট্যাক্সকার্ড দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews