1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 7:53 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শনিবার থেকে জাতীয় এসএমই পণ্যমেলা

  • আপডেট টাইম : Thursday, March 14, 2019
  • 439

বাংলা ফটো নিউজ : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘সপ্তম জাতীয় এসএমই পণ্যমেলা’। আজ বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে ফাউন্ডেশনটির চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

এ বছর সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ নিচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৮ জন নারী ও ৯২ জন পুরুষ। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হবে না। মেলাটি ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে চলতি বছর ২৩টি জেলায় এই কার্যক্রম চলবে। নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি জেলায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews