1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:14 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

বেসরকারি টিভি চ্যানেলের সংবাদে বাণিজ্যিক স্পন্সরে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : Tuesday, May 7, 2019
  • 387

বাংলা ফটো নিউজ : বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর করা হবে। সোমবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কাশেম ও শেখ তাহসান আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। চ্যানেল টুয়েন্টিফোরের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল ইসলাম।

বেসরকারি টেলিভিশনগুলোয় সংবাদ প্রচারের বিভিন্ন অংশে বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রসঙ্গে হাইকোর্ট বলেন, আমরা টিভির খবরগুলো দেখতে চাই স্বচ্ছতার সঙ্গে। কিন্তু সেখানে খবরগুলো যদি স্পন্সর হয়ে যায় তাহলে তো এই স্বচ্ছতা আর থাকলো না।

ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বলেন, দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনও ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে রায় দিয়েছেন হাইকোর্ট। উদাহরণ হিসেবে ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ, অ্যাপোলো হাসপাতাল স্বাস্থ্য সংবাদ, এই ধরনের কোনও টাইটেল স্পন্সর করে আগামী ১ সেপ্টেম্বর থেকে সংবাদ পরিবেশন করা যাবে না।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সংবাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়- এরকম অভিযোগে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এমএ মতিন নামের এক স্কুলশিক্ষক এই রিট দায়ের করেছিলেন। তবে রিটকারীর মৃত্যুর পর ফারুক মো. হাসিব নামের একজন ব্যবসায়ী ওই রিটে পক্ষভুক্ত হয়ে মামলার কার্যক্রম চলমান রাখেন।

পরে ওই রিটের ওপর রুল জারি করেন হাইকোর্ট। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলের মালিকসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়। ওই রিটের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews