1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:16 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

টাকার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • আপডেট টাইম : Thursday, September 26, 2019
  • 464

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরার (শ্রেডেড ও পাঞ্চড) কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশদূষণ রোধে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসের কাজ সীমিত করে তা বিনষ্টকরণে শ্রেডেড পদ্ধতি (ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করা) অনুসরণ করছে। বাতিল নোটের শ্রেডেড ও পাঞ্চডকৃত ছোট ছোট টুকরা আবর্জনা হিসেবে স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্তটি চলতি বছরের ৩০ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানোর জন্য সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ জানানো হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরাগুলো সিটি করপোরেশন বা পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের (সিটি করপোরেশন ও পৌরসভার) নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্য জায়গায় ফেলেছে, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি নানা ধরনের প্রশ্ন উঠেছে। এগুলো বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা। এগুলোর কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews