1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 7:52 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ‘মিনি ডাক্ হাউজ’

  • আপডেট টাইম : Tuesday, February 4, 2020
  • 950

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি’র) ভেতর গড়ে উঠেছে ‘মিনি ডাক্ হাউজ’ নামে রাজহাঁসের খামার।

তবে খামারটি পুকুরের উপর হওয়ায় হাঁসের বিষ্ঠা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। ফলে পুকুরে মাছের জন্য বাড়তি খাবার দিতে হচ্ছে না বলেই চলে।

২০১০ সালে পুকুরের উপর মাচা বসিয়ে ছাউনি দিয়ে হাঁসের এই খামারটি গড়ে তোলেন বিপিএটিসি’র তৎকালীন রেক্টর এজেডএম শফিকুল ইসলাম। তিনি চারটি রাজহাঁস দিয়ে খামারটির যাত্রা শুরু করেন এবং খামারটির নামকরণ করেন ‘মিনি ডাক্ হাউজ’।

বছরে হাঁসগুলো দুই বার ডিম দেয় এবং ডিম গুলো ওই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের মাঝে বিক্রি করা হয়।

খামারটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন পাঞ্জু মিয়া নামের এক ব্যক্তি।

তিনি জানান, হাঁসগুলোর খাবার হচ্ছে ভুট্টা ও সাদাভাত। ২০১০ সাল থেকে হাঁসগুলোকে লালন পালন করছেন তিনি।

এছাড়া রাজহাঁসগুলোর অসুখ হলে উপজেলা প্রাণীসম্পদ অফিসের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হয় বলেও জানান পাঞ্জু মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews