1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:41 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কাকের বিষ্ঠায় গভীরতর বিপদের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা

  • আপডেট টাইম : Sunday, March 29, 2020
  • 423

বাংলা ফটো নিউজ : ফিটফাট হয়ে বেরোনোর মুখে আচমকা বিপত্তি। ইস্ত্রি করা জামার উপর কোথা থেকে এসে পড়ল একরাশ নোংরা। মুখ তুলে তাকাতেই নজরে এল গাছের ডালে বসা দুষ্কৃতী।

কাকের বিষ্ঠা-বর্ষণে এহেন নাজেহাল পথচারীর জন্য গভীরতর বিপদের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

স্থান-কাল-পাত্র নির্বিচারে অবলীলায় মলত্যাগে কাকেদের জুড়ি মেলা ভার। প্রাচীন বিশ্বাসে অনেকে আবার এর সঙ্গে সৌভাগ্যের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করেন। কিন্তু সেই ধারণায় সম্প্রতি জল ঢেলে দিয়েছেন ম্যাড্রাস ভেটেরিনারি কলেজের গবেষকরা। চেন্নাই শহরের ১০০টি নমুনা পরীক্ষা করে তাঁরা জানিয়েছেন, মূলত চার প্রজাতির পরজীবী কাকের শরীরে বাসা বেঁধে থাকে। বিষ্ঠায় উপস্থিত এই পরজীবীগুলির মধ্যে অন্তত দু’টির সংক্রমণে বিবিধ জটিল রোগ ছাড়াও মাথা ঘোরা, গা-বমি ভাব, পেট ব্যথা এমনকি ডায়রিয়াও হতে পারে। তবে এই সমস্ত সাধারণ রোগ ছাড়াও কাক-বিষ্ঠার সংক্রমণে জীবন সংকটও দেখা দিতে পারে।

কীভাবে কাকের দেহে ঘাঁটি গাড়ে মারাত্মক পরজীবীরা? গবেষকরা জানাচ্ছেন, মানুষের বসতির আশেপাশে জঞ্জাল ঘাঁটার সময় অথবা পোকা-মাকড় বা অন্য পাখির ডিম খেতে গিয়েই এই পরজীবীদের নিজের শরীরে অজান্তে আশ্রয় দেয় কাক। প্রাণী বিশেষজ্ঞ এ প্রতীপ জানিয়েছেন, অনেক সময় পরজীবী আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার সুবাদেও তাদের শরীরে আস্তানা গাড়তে দেয় কাক। পরে সেই পরজীবীদের অসংখ্য বিষাক্ত ডিম কাকের মলের সঙ্গে বেরিয়ে পড়ে। মানুষের শরীর স্পর্শ করার পর তার থেকেই রোগ ছড়ায়।

বিশেষজ্ঞদের মতে, বিষ্ঠা শুকিয়ে গেলেও তার মধ্যে থাকা পরজীবীদের ডিম দিব্যি বেঁচে থাকে। এই কারণে, কাকের বিষ্ঠা শরীরে লাগলে অন্তত নাগাড়ে ৫ মিনিট সাবান দিয়ে ধোয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews