বাংলা ফটো নিউজ : পিরোজপুরের কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের স্টিমার ঘাট এলাকায়।
জানা যায়, ওই দিন উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিল। সেখানে টিকা নিতে গেলে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, ওই দিন সকালে শিক্ষার্থীদের টিকা প্রদানের কেন্দ্র হিসেবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে তার ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীদের লাইন ছিল। এজন্য এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে ওই ছাত্রীদের গায়ে কোনো ধরনের টাচ না লাগে তা এড়াতে গিয়ে বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে টাচ লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে বালক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, পরবর্তীকালে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে দেন। কিন্তু তারপরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এসে আমার ছাত্রদের ওপর হামলা করে। এ সময় হামলায় নবম শ্রেণির ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণির ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণির ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় ২
হামলাকারীকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
Leave a Reply